Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাজধানীর কারওয়ানবাজারে বাস উল্টে নিহত ১

স্টাফ রিপোর্টার:  ফাঁকা রাস্তায় দ্রুতগতিতে চালানোর সময় যাত্রীবাহী বাস উল্টে রাজধানীর কারওয়ানবাজারে ১জন নিহত হয়েছেন। গুরুতর আহত আরও অন্তত ৫জনকে ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে।

বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছুটির দিন রাস্তা ফাঁকা থাকায় যাত্রাবাড়ী থেকে গাবতলীগামী দু’টি বাস দ্রুতগতিতে একে অন্যকে অতিক্রম করার চেষ্টা করে। একপর্যায়ে বাস দু’টির একটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে গেলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এছাড়া আশপাশের মানুষজনের সহায়তায় গুরুতর আহত আরও কমপক্ষে ৫ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায় ফায়ার সার্ভিস।

এদিকে, দুর্ঘটনায় কারণে ওই সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।

Leave A Reply

Your email address will not be published.