Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাজধানীর ২টি গ্রিড বিপর্যয়, ভিআইপি এলাকা অন্ধকারে

dark dhakaনিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমণ্ডি ও রামপুরার উলন গ্রিডে বিপর্যয়ের কারণে রোববার সন্ধ্যার পর রাজধানীর বেশ কিছু এলাকা ঘোর অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে। সন্ধ্যায় স্বস্তির বৃষ্টির সঙ্গে প্রচণ্ড ঝড়ো হাওয়া শুরু হওয়ার পর রাজধানীর দুটি গ্রিড বিপর্যয়ের কবলে পড়ে। এর ফলে ঢাকার বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর ধানমণ্ডি ও রামপুরার উলন গ্রিডে বিপর্যয়ের কারণে ভিআইপি এলাকা হিসাবে পরিচিত রাজধানীর মিন্টু রোড, বেইলি রোড, ইস্কাটন গার্ডেন, রামপুরা, মালিবাগ, শান্তিনগর, পল্টন ও মতিঝিলসহ রাজধানীর অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ভোগান্তির শিকার হন নগরবাসী। বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীরা সমস্যা পড়েছেন বেশি। এসব এলাকায় কখন বিদ্যুৎ চালু হবে তাও বলতে পারছেন না কেউ।
কাকরাইল কার্যালয়ের কনট্রোলরুমের সুপারভাইজার আব্দুল আজিজ জানান, সন্ধ্যা সাতটার দিকে অজ্ঞাত কারণে ধানমণ্ডি এবং রামপুরার উলন গ্রিড বিপর্যয় হয়। সেটি মেরামতের কাজ চলছে। তবে কখন নাগাদ এর কাজ শেষ হবে সেটা বলতে পারেননি আজিজ।
আজিজ জানান, ধানমন্ডির কিছু অংশ, ইস্কাটন গার্ডেন, রমনা, মগবাজার, পল্টন, কাকরাইল, মতিঝিল, রামপুরাসহ আরও বেশি কিছু এলাকা ওই গ্রিডের অন্তর্ভুক্ত। এসব এলাকার কোথাও বিদ্যুৎ সংযোগ সেই।ওই গ্রিডের সমস্যা সমাধান হলেই বিদ্যুৎ সংযোগ ফিরবে।

Comments are closed.