Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাজবাড়িতে ৫৬৫ পিস ইয়াবা সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

faridpur disমোঃ খালেদুর রহমান , ফরিদপুর ঃ র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ০৩ জুলাই ২০১৬ ইং তারিখ ২১১৫ ঘটিকার সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন গোয়ালন্দ বাজার এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া ৯নং ওয়ার্ড যৌনপল্লির আইয়ুব মেম্মারের ভাড়াটিয়া জনৈক কল্পনার ঘরের সামনে দুইজন মাদক ব্যবসায়ী মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মেজর আব্দুল্লাহ আল হাসান এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক ২১৪০ ঘটিকার সময় উল্লিখিত স্থানের নিকট পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান হতে দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে আভিযানিক দলের সদস্যরা তাদেরকে আটক করে। আটককৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের নাম ১। মোঃ রাজিব মন্ডল(২৪), পেশা-মাদক ব্যবসায়ী, পিতাঃ- মোঃ মোতালেব মন্ডল, ২। সুজন(২১), পেশা- মাদক ব্যবাসায়ী, পিতা- মৃত আক্কাস মন্ডল, উভয় সাং- বিনোদপুর কলেজপাড়া, থানাঃ- গোয়ালন্দঘাট, জেলাঃ রাজবাড়ী বলে জানায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে এবং উপস্থিত সাক্ষীদের সম্মুখে আভিযানিক দলের সদস্যরা ধৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উপরোক্ত নাম ঠিকানা জানায় তারপর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ধৃত ১নং আসামী তার পরিহিত প্যান্টের বাম পকেট হতে ০১টি ছোট সাদা রংয়ের পলিথিনের প্যাকেটে রক্ষিত সর্বমোট ২৮০ পিস লালচে গোলাপী রংয়ের কথিত ইয়াবা (এ্যামফিটামিন) ট্যাবলেট এবং ডান হাত হতে একটি নকিয়া মোবাইল সেট, যার মডেল ০১৬৮ (যাতে ২টি সিমকার্ড সংযুক্ত), ২নং আসামীর পরিহিত প্যান্টের ডান পকেট হতে ০১টি ছোট সাদা রংয়ের পলিথিনের প্যাকেটে রক্ষিত সর্বমোট ২৮৫ পিস লালচে গোলাপী রংয়ের কথিত ইয়াবা (এ্যামফিটামিন) ট্যাবলেট এবং তার দখল হতে একটি সিম্ফনি মোবাইল সেট যার মডেল ই-৭৯ যার স্ক্রিন ফাটা (১টি সিমকার্ড সংযুক্ত) নিজ হাতে বের করে দেয়। উদ্ধারকৃত নিষিদ্ধ মাদক ইয়াবা সম্পর্কে ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে এবং আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামীরা দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদক ইয়াবা সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।

এ ব্যপারে ফরিদপুর জেলার গোয়ালন্দঘাট থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave A Reply

Your email address will not be published.