Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাজশাহীতে বিক্ষোভ মিছিল

রাজশাহী প্রতিনিধি:
টানা অবরোধের পঞ্চম দিনে রাজশাহীতে নগরীর ফায়ার সার্ভিসের মোড় এলাকায় রাস্তায় আগুন দিয়ে বিক্ষোভ করে শিবির কর্মীরা।
গত কাল শনিবার সকালে পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি হোসনিগঞ্জ হয়ে যাদুঘরের সামনে এসে শেষ হয়। শিবিরকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করার পর পুলিশ সেখানে যায়।
এদিকে, গত দুই দিনের মতো আজ (গত কাল) দুপুরে অবরোধের সমর্থনে বিএনপি নগরীর কাদিরগঞ্জ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ভুবন মোহন পার্কে এসে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।
তবে অবরোধের কারণে কোনো ধরনের বাস-ট্রাক চলাচল করে নি। বিলম্ব হলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে শহরের সড়কগুলোতে রিকশা ও অটোরিকশাসহ সাধারণ পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এ ব্যাপারে মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন জানান, অবরোধকারীরা বিশৃঙ্খলা ও নাশকতার চেষ্টা করতে পরে এমন আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক রাখা হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে পুলিশ। অব্যাহত রয়েছে পুলিশ ও র‌্যাবের টহল।

Leave A Reply

Your email address will not be published.