Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাজিনৈতিক অস্থিতিশীলতা জনসচেতনতায় হেলিকপ্টারে র‌্যাবের লিফলেট বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধি:
দেশে চলমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে সচেতন করতে চট্টগ্রাম নগরী এবং জেলার মিরসরাই, সীতকুণ্ড ও হাটহাজারীতে লিফলেট বিতরণ করেছে র‌্যাব।
র‌্যাব হেডকোয়ার্টার থেকে হেলিকপ্টার যোগে এসব সচেতনতামূলক এসব লিফলেট বিতরণ করা হয় বলে জানা গেছে।
র‌্যাব-৭ এর এএসপি শাহেদা সুলতানা বলেন, হেড কোয়ার্টার থেকে র‌্যাবের একটি দল হেলিকপ্টার যোগে চট্টগ্রামের তিন উপজেলা ও নগরীতে লিফলেট বিতরণ করেন। বর্তমান পরিস্থিতি সম্পর্কে জনগণকে সচেতন করতে এসব লিফলেট বিতরণ করা হচ্ছে জানিয়ে এএসপি বলেন, নরগীর জিইসি থেকে আগ্রাবাদ এলাকায় হেলিকপ্টার থেকে লিফলেটগুলো ছাড়া হবে। একইভাবে মিরসরাই, সীতাকুণ্ড ও হাটহাজারী এলাকায় বিতরণ করা হয়। বুধবার সকাল ১১টা থেকে ১২ পর্যন্ত এসব লিফলেট ছাড়া হয় বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.