Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাজিবপুরে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

Rowmari Photos 02-07-16রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাই এর নামে গত ২৮ জুন দৈনিক কালের কন্ঠ পত্রিকায় কমান্ডরের কান্ড শিরোনামে যে মিথ্যা সংবাদ প্রকাশিত হয় তার প্রতিবাদে গতকাল ১ জুলাই দুপুর ২ টায় রাজিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হাই বলেন, গত ২৮ জুন দৈনিক কালের কন্ঠ পত্রিকায় কমান্ডরের কান্ড শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা খুবই উদ্দেশ্য প্রণোদিত এবং আমাকে সামাজিক ভাবে হেয়ও করার ষড়যন্ত্রের অংশ হিসাব সাংবাদিক কুদ্দুস বিশ্বাস সংবাদটি প্রকাশ করে আমি এর প্রতিবাদ জানাচ্ছি। মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ বলেন, আমার নামে যে বক্তব্য ছাপানো হয়েছে তা সম্পূর্ন মিথ্যা সাংবাদিক কুদ্দুস বিশ্বাস আমার সাথে কোন কথাই বলেন নাই। মুক্তিযোদ্ধা অধ্যাপক আঃ ছবুর ফারুকি বলেন, অসচ্ছল ও অতিদরিদ্র মুক্তিযোদ্ধাদের নামে সরকার্ ীখরচে একটি পাকা বাড়ির বরাদ্দ আসলে আমরা সকল মুক্তিযোদ্ধারা রেজুলেশন করে কমান্ডারকে বাড়িটি দেওয়ার জন্য সুপারিশ করেছি। যেহেতু কমান্ডার একজন দরিদ্র মুক্তিযোদ্ধ। সাংবাদিক কুদ্দুস সম্পূর্ন মিথ্যা লিখেছে। এ সময় রাজিবপুর উপজেলার সকল মুুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানান।

Leave A Reply

Your email address will not be published.