Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাজৈরে অজ্ঞাত মহিলার গলা কাটা লাশ উদ্ধার

20160117_093711রাজৈর প্রতিনিধি , ইব্রাহীম ঃ

রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের বৈশার ভাঙ্গা ব্রীজ এলাকায় রাস্তার পাশ থেকে শনিবার রাতে অজ্ঞাত এক মহিলার (২৫) গলা কাটা লাশ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ।
প্রত্যক্ষ দর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, শনিবার রাত ১০ টায় এক ভ্যান চালক দেখতে পায় রাস্তার পাশে একটি শিশু মা মা বলে চিৎকার করছে। কাঁদার শব্দ শুনে তাকিয়ে দেখে গলা কাটা লাশ জড়িয়ে ধরে ছেলেটি কাঁদছে। তখন তিনি হোসেনপুর বাজারে গিয়ে খবর দিলে রাজৈর থানা পুলিশ শিশুটি সহ মহিলাকে উদ্ধার করে। শিশুটির গাল মায়ের রক্তে ভিজে গেছে। শিশুটি নির্বাক হয়ে গেছে কিছুই বলতে পারছে না। স্থানীয় মহিলা মেম্বার জাকিরন নেছার হেফাজতে শিশুটির রয়েছে।
রাজৈর থানা ওসি আনোয়ার হোসেন ভুইয়া জানান, মহিলাটির পরিচয় পাওয়া যায়নি। আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।

Leave A Reply

Your email address will not be published.