Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাণীশংকৈলে মশার কয়েলের আগুনে ৩টি গরু পুড়ে ছাই

SAMSUNG CAMERA PICTURESরাণীশংকৈল, ঠাকুরগাও:
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল দোশিয়া ভাটাপাড়া গ্রামের নজু পাকুয়ানীর ছেলে মুক্তার আলীর বাড়িতে মশার কয়েলের আগুনে ৩টি গরু, ৩টি ছাগল, হাঁস মুরগীসহ ৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার সময় গরুর ঘরে মশার কয়েল’র আগুন থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। পীরগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই এলাকাবাসি ঐকান্তিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ওই পরিবারের প্রায় ২ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে পারিবারিক সুত্রে জানা যায়। ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্র পরিবারটির পাশে সহৃদয়বানদের এগিয়ে আসার আকুতি জানায় পরিবারের লোকজন। ঠাকুরগাও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী ঘটনাস্থল পরিদর্শন করেণ ও ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেন। সংরক্ষিত ৩০১ আসনের সাংসদ মোছাঃ সেলিনা জাহান লিটা ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।

Leave A Reply

Your email address will not be published.