Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাণীশংকৈল প্রধান সড়কে বৃষ্টির পানিতে জনজীবন অতিষ্ঠ

SAMSUNG CAMERA PICTURES

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের আদর্শ উপজেলা রাণীশংকৈলের প্রধান সড়কসহ রাস্তাঘাট অবহেলিত । একটু বৃষ্টি হলেই রাস্তাঘাটে পানি জমে লোক চলাচলে চরম অসুবিধা হয়। এ ছাড়াও পুরো পৌরসভা জুড়ে নেই কোন পানি নিস্কাসন ব্যবস্থা। বৃষ্টির পানি নিস্কাসন হতে না পেরে প্রধান সড়কের মুক্তা সিনেমা হল এলাকা, পৌর কার্যালয়ের সামনে, পাবলিক লাইব্রেরী, সাহা পাড়া, রংপুরিয়া বাজার রোড, সহ আনাচে কানাচে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। চরম অসুবিধায় পড়তে হয় পৌরবাসিসহ কয়েক উপজেলার মানুষকে। পানি জমে থাকার ফলে অল্প সময়ে রাস্তাঘাট নষ্ট হয়ে খাল খন্দরে পরিণত হচ্ছে। মাঝে মধ্যে প্রধান সড়কটি সড়ক ও জনপদ বিভাগের লোকজনকে মেরামত করতে দেখা যায়। সেখানে ও অনিয়ম দুর্ণীতির দেখা মিলে। নিম্ন মানের কাজ করা হয়। তা আবার অল্প সময়েই নষ্ট হয়ে পথচারিরা পড়েন চরম দুর্ভোগে।
এব্যাপারে পৌর মেয়র মোঃ আলমগীর সরকার জানান, পৌরসভার সার্বিক উন্নয়ন নিয়ে কার্যক্রম অব্যাহত আছে। যত দ্রুত সম্ভব পানি নিস্কাসন ব্যবস্থা গ্রহণ করে সমস্যাগুলো সমাধান করা হবে।

Leave A Reply

Your email address will not be published.