Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মুক্তির আগেই নিষিদ্ধ ‘রানা প্লাজা’ চলচ্চিত্র

‘রানা প্লাজা’ নিষিদ্ধ

মুক্তির আগেই বহু আলোচনা-সমালোচনার জন্ম দেওয়া ‘রানা প্লাজা’ সিনেমার উপর ছয় মাসের জন্য প্রর্দশন ও সম্প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ভয়াল এক ট্র্যাজেডির জন্ম দেওয়া সাভারের রানা প্লাজার ধসের ১৭ দিন পর ধ্বংসস্তুপ থেকে পোশককর্মী রেশমার উদ্ধারের কাহিনী অবলম্বনে নির্মাণ হয়েছে সিনেমা ‘রানা প্লাজা’। নজরুল ইসলাম খান পরিচালনায় ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিলো আগামী ৪ সেপ্টেম্বর।

তবে হঠাৎ করেই আদালতের আদেশে ছয়মাসের জন্য ‘রানা প্লাজা’ সিনেমার সমস্ত প্রদর্শনী ও সম্প্রচারের নিষেধাজ্ঞা জারি করা হলো। পাশাপাশি এই চলচ্চিত্রের জন্য সেন্সর বোর্ডের দেওয়া সনদের কার্যকারিতাও একই সময়ের জন্য স্থগিত করা হয়েছে। সোমবারেএ বিষয়ে রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তাফা জামানের বেঞ্চ এই আদেশ দেন।

এরফলে আগামী ৪ সেপ্টেম্বর ‘রানা প্লাজা’ দেশের কোনো প্রেক্ষাগৃহে প্রর্দশন ও সম্প্রচার করা যাবে না বলে জানিয়েছেন রিট আবেদকারীর আইনজীবী। শামীম আক্তার প্রযোজিত ও নজরুল ইসলাম খান পরিচালিত সিনেমায় পরীমনি ও সায়মন জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন। নানা কারণে ছবিটি দীর্ঘদিন সেন্সর বোর্ডে আটকে থাকার পর গত ১৬ জুলাই সনদপত্র দেওয়া হয়।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.