Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রানীশংকৈলে পরীক্ষা সেন্টারে মেলা!

ranisongkoilআনোয়ার হোসেন আকাশ, রানীশংকৈল: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ডিগ্রি কলেজে চলছে এইচএসসি পরীক্ষা। উক্ত পরীক্ষা সেন্টার মাঠে গত ২৮ এপ্রিল রানীশংকৈল মেলা উদযাপন কমিটির আয়োজনে ১০ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়।
পরীক্ষা সেন্টার মাঠে চলমান এ বৈশাখি মেলা বন্ধের দাবিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ট্রাক্টর শ্রমিক কেন্দ্রীয় টাউন ক্লাব, রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ। কেন্দ্রীয় সঙ্গীত বিদ্যালয়ের অংশগ্রহণে এবং রানীশংকৈল উপজেলার ডিগ্রি কলেজের প্রভাষক ও কেন্দ্রীয় সঙ্গীত বিদ্যালয়ের সভাপতি আ’লীগ নেতা সফিকুল আলমের নেতৃতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা ঘেরাও করে উপজেলা পরিষদ চত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তারা পরীক্ষা সেন্টারে মেলা চলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে মেলা সরিয়ে নেওয়ার আল্টিমেটাম দেন। না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি হাতে নেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মীরডাঙ্গী গার্লস স্কুলের প্রধান শিক্ষক বাবর আলী, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আনিসুর রহমান বাকী, কেন্দ্রীয় টাউন ক্লাবের সভাপতি গোলাম রব্বানী, সম্পাদক মোস্তাক, সহকারী শিক্ষক হুমায়ন আহম্মেদ, আ. রশিদ, সাদেকুল ইসলাম (কৃষি), শেখ রাসেলের সভাপতি জাকারিয়া হাবিব ডন, ছাত্রলীগ নেতা তারেক আজীজসহ অনেকে।
এ প্রসঙ্গে বৈশাখি মেলা কমিটির সাধারণ সম্পাদক শাহানশাহ ইকবালের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, যারা প্রতিবাদ করছে তারা নিজেরাই তো এ মেলার মঞ্চে প্রোগ্রাম করেছে। তাদের প্রোগ্রামের সময় সামান্য ভুল বোঝাবুঝির কারণে ঈর্ষান্বিত হয়ে এই কর্মকা-গুলো করছে।
মেলা চলবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই মেলাটি একটি ঐতিহ্যবাহী মেলা এবং সার্বজনীনভাবে হয়ে আসছে। তাই সবার মতামতের উপর ভিত্তি করেই মেলা চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.