Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাফাতের সঙ্গে কন্ঠ দিয়েছেন সংগীতশিল্পী আঁখি আলমগীর

বিনোদন ডেস্ক: ‌b-10
সুফি গায়ক হিসেবেই পরিচিত সংগীতশিল্পী । তার তৃতীয় একক ‘সুফিয়ানা’ অ্যালবামের পর এবারের ভালোবাসা দিবসে আসছে তার নতুন অ্যালবাম ‘সুফিয়ানা সিজন ২’। এ অ্যালবামের দুটি গানে রাহাতের সঙ্গে কন্ঠ দিয়েছেন সংগীতশিল্পী আঁখি আলমগীর। ২৮ জানুয়ারি মোহাম্মদপুরে জেকে’ এর স্টুডিওতে গান দুটোর রেকর্ড সম্পন্ন হয়েছে। গানদুটোর শিরোনাম ‘আশেকান দিল’ ও ‘শিরোনামে ২’। এ প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘দুটি গান দুই রকমের। সুফি ধরনার গান করে রাফাত। তার সঙ্গে গানদুটিতে কন্ঠ দিয়ে ভালোলেগেছে। আমা করছি, শ্রোতারা পছন্দ করবে গানদুটি।’ রাফাতের নতুন এ অ্যালবামে গান থাকবে মোট ১০টি। এরমধ্যে ‘শিরোনামে ২’ এর গানের সুর করেছেন রাফাত এবং সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ। আর রাফাতের সুরে ‘আশেকান দিল’ গানটির সংগীত পরিচালনা করেছেন জে কে। গান দুটো লিখেছেন এফ আই শহীদ ও রাফাত। রাফাত জানান, এবারের ভালোবাসা দিবসে লেজার ভিশন থেকে আসবে তার নতুন এ অ্যালবাম।

Leave A Reply

Your email address will not be published.