Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাবাদার হ্যাটট্রিকে বিপর্যয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিনিধি :  অভিষেক ম্যাচেই রাবাদার অসাধারণ হ্যাটট্রিকে বিপর্যয়ে বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারে দলকে বিপদে ফেলে বিদায় নেন ১৪৮ ওয়ানডে খেলা তামিম। রাবাদার বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে বাঁহাতি এ ওপেনার ১৩ বলে কোনো রানই নিতে পারেন নি। পরের বলেই লিটনকে ফিরিয়ে দেন রাবাদা।

১৪টি ওয়ানডেতে নামা সৌম্যর সঙ্গে নতুন ব্যাটসম্যান হিসেবে জুটি গড়তে আসেন লিটন। তবে, প্রথম বলেই বেহারদিয়ানের তালুবন্দি হন লিটন। চার নম্বরে নামা মাহমুদুল্লাহকে এলবির ফাঁদে ফেলে হ্যাটট্রিক করেন রাবাদা।

সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টাইগারদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন তামিম ইকবাল এবং সৌম্য সরকার।

Leave A Reply

Your email address will not be published.