Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাসিক মেয়রের দায়িত্ব পালনে হাইকোর্টের স্থগিতাদেশ

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) দায়িত্বপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালনের প্রজ্ঞাপনের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছেন উচ্চ আদালত। সোমবার বেলা সাড়ে ১২টায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

আজাহার আলী জানান, রবিবার উচ্চ আদালতের একটি বেঞ্চ রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়রের প্রজ্ঞাপনের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দেন। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত মেয়রের প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহকারী সচিব সরজ কুমার নাথকে আগামী ২ আগস্টের মধ্যে কারণ দর্শাতে বলেছেন। হাইকোর্টের বিচারপতি নায়মা হায়দার ও মোস্তফা জামান ইসলামের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল হক হেলাল জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এ প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রাজশাহীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা হাইকোর্টে রিট পিটিশন করেন। ৫ জুলাই ওই রিটের শুনানি শেষে প্রজ্ঞাপনের ওপর এ স্থগিতাদেশ দেন হাইকোর্ট।

গত ৭ মে পুলিশ সদস্য সিদ্ধার্থ সরকার হত্যা ও নাশকতাসহ বিভিন্ন মামলায় পলাতক রাজশাহী সিটি করপোরেশনের মেয়র বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলকে বরখাস্ত করা হয়। এরপর পর ওই আদেশ চ্যালেঞ্জ করে রিট করেন বুলবুল। কিন্তু তা খারিজ হয়ে যায়। গত ৩১ মে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহকারী সচিব সরোজ কুমার নাথ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাজশাহী সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীমকে মেয়রের দায়িত্ব দেওয়া হয়। ২ জুন নিযাম রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র হিসেবে যোগ দেন।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.