Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রিয়াজের ‘নিলাম বৌ’

বিনোদন ডেস্ক:
বড় পর্দা কাঁপিয়ে এসে এবার ছোট পর্দাতেও নিয়মিত অভিনয় করছেন চিত্রনায়ক রিয়াজ। সম্প্রতি ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় ‘নিলাম বৌ’ নামের একটি নাটকে অভিনয় করলেন তিনি। নাটকে রিয়াজ একজন ডেভলপার কোম্পানির কর্মকর্তা হিসেবে অভিনয় করেছেন। এতে রিয়াজের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা নিপুণ। এ প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘আমি বরাবরই বিশেষ দিন উপলক্ষে নাটক করে থাকি। গল্পটি ভালো লেগেছে। তাছাড়া ছোট পর্দায় কাজ করতে আমার ভালোই লাগে।’ নাটকটিতে দিলারা জামান, নমিয়া আহমেদসহ আরও অনেকে অভিনয় করেছেন।


Leave A Reply

Your email address will not be published.