রিয়াজ-মিমের নতুন রূপ
বিনোদন ডেস্ক:
ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘সুইটহার্ট’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফেরেন রিয়াজ। মুক্তি প্রতিক্ষিত এ ছবিতে মিম ও রিয়াজকে দেখা যাবে নতুন লুকে। এদিকে আজ টাইগার মিডিয়ার মাধ্যমে রিয়াজ ও মিমের প্রথম লুকের ভিডিও প্রকাশ করা হয়েছে অনলাইনে। ‘কেন রে তোর মাঝে ডুবে থাকি সারাক্ষণ’ শিরোনামের একটি গানে রিয়াজ ও মিমকে দেখা যায় ভিন্ন গেটআপে। ১.৩৪ মিনিটের টিজার গানটিতে গানটিতে কণ্ঠ দিয়েছেন আহমেদ হুমায়ূন ও রমা। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন। এদিকে সম্প্রতি সেন্সর পেয়েছে ছবিটি। বিনাকর্তনে সেন্সর পাওয়া এ ছবিটির প্রশংসা করেছে সেন্সরবোর্ড। সেন্সর-এর জুরিবোর্ড ছবিটি দেখে বলেন, ‘আমাদের চলচ্চিত্রের মন্দা সময়ে এমন ছবি দর্শককে আবারো প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনবে।’ ঈদের পরপরই ‘সুইটহার্ট’ মুক্তি পেতে পারে বলে প্রিয়.কমকে জানিয়েছেন চলচ্চিত্রটির প্রধান সহকারি পরিচালক কামরুজ্জামান রোমান।