Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রিয়াল ছাড়ছেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক:
রিয়াল মাদ্রিদ ছেড়ে নতুন কোন ক্লাবে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এই তালিকায় ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন্স চেলসিই সিআর সেভেনকে দলে ভেড়াতে মরিয়া। বৃটিশ একটি দৈনিকে প্রকাশিত খবরে বলা হয়, গত সপ্তাহেই কার্লো আনচেলত্তিকে বরখাস্ত করে রিয়াল মাদ্রিদ। তার উত্তরসুরি হিসেবে সান্তিয়াগো বার্নাব্যুতে আসছেন রাফায়েল বেনিতেজ। আর কার্লো আনচেলত্তির পক্ষে ছিলেন রোনালদো। কিন্তু শেষ পর্যন্ত রোনালদোর পছন্দকে পাত্তা না দিয়েই আনচেলত্তিকে বরখাস্ত করে রিয়াল। এর ফলেই রোনালদোর রিয়াল ছাড়ার সম্ভবনাটা আরও বহুগুণে বেড়ে গেছে। প্রতিবেদনে আরও বলা হয়, গ্যারেথ বেলের প্রতি রাফায়েল বেনেতেজের প্রতি দুর্বলতা আছে। যে কারণে রোনালদোর চেয়ে বেলকেই প্রাধান্য দিবেন বেনিতেজ। তাই রিয়াল ছাড়ার এটাই রোনালদোর সঠিক সময়। এদিকে ইংলিশ প্রিমিয়ার লীগে চার বছর পর চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। অভিজ্ঞ কোচ হোসে মরিনহোরও রোনালদোর প্রতি ভালোবাসার টানা রয়েছে। তাই প্রিয় শিষ্য রোনালদোকে আবারও নিজের দলে চাচ্ছেন স্পেশাল ওয়ান মরিনহো।

Leave A Reply

Your email address will not be published.