Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রুহিয়ায় জেলা পরিষদের উদ্দোগে খাদ্য সামগ্রী বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ

ঠাকুরগাঁও জেলা পরিষদের উদ্দোগে রুহিয়ায় খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। ১৯ মে (মংগলবার) দুপুরে রুহিয়ায় (উত্তরা বাজার) ঠাকুরগাঁও জেলা পরিষদের ৪নং আসনের মহিলা সদস্য মোছাঃ হুসনেয়ারা হক ৬টি ইউনিয়ন এলাকার গরিব, কর্মহীন ও অসহায় ১৭০ মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, সুজি, সেমাই, দুধ ও তেল।

খাদ্য সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন রুহিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুল হক, সাধারন সম্পাদক মজহারুল ইসলাম বাদল, প্রচার ও অর্থ বিষয়ক সম্পাদক হোসাইন মোহাম্মদ আরমান জীবন ও সংশ্লিষ্ট ইউনিয়নের মেম্বারগন।

Leave A Reply

Your email address will not be published.