Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রুহিয়ায় মেহেদির রং না শুকাতেই মরিয়মের আত্মহত্যা

মজহারুল ইসলাম বাদল,রুহিয়া: ঠাকুরগাঁওয়ের ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলাদাম গ্রামের সফিকুলের মেয়ে মরিয়ম (১৯) গত ১৫ ফেব্রুয়ারি বুধবার বেলা ১২ টায় তার নিজ শয়ন কক্ষে সেলিংয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। জানা গেছে, মরিয়মের পরিবারের মতামত অনুযায়ী আনুষ্ঠানিকভাবে গত ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রুহিয়া ঘনিবিষ্ণুপুর গ্রামের মজিবরের সঙ্গে তার বিয়ে হয়। প্রচলিত রীতি অনুযায়ী বিয়ের পরই মরিয়ম তার বাবার বাড়িতে বেড়াতে এসে লোক চক্ষূর অন্তরালে আত্মহত্যার পথ বেছে নেন। তার পরিবার জানায়, মেয়েটি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। রুহিয়া থানার অফিসার ইনচার্জ খাঁন মোহাম্মদ শাহরিয়ার মুঠোফোনে জানান, কোন অভিযোগ না পাওয়ায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.