Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রুহিয়ায় শিশু ডায়রিয়ার প্রাদুর্ভাব

মজহারুল ইসলাম বাদল,রুহিয়া: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় শিশু ডায়রিয়ার প্রকোপ মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে। ফলে শিশুদের নিয়ে এলাকাবাসী রয়েছে উদ্বিগ্ন আর উৎকণ্ঠায়। খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারী শুক্রবার ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের সেনিহারী গ্রামের সুমন দাসের শিশু মেয়ে মামুনি (০৯ মাস) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পরে আকষ্মিকভাবে মারা যায়। এরপরে ১৯ ফেব্রুয়ারী রবিবার পর্যন্ত একই গ্রামের আরো ০৬ টি শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়। উক্ত এলাকায় শিশুদের নিয়ে এলাকাবাসী দুশ্চিন্তায় দিনাতিপাত করছেন। বিশেষ করে রুহিয়ায় শিশু স্বাস্থ্য সেবার তেমন কোন সুযোগ না থাকায় দরিদ্র বাবা-মায়েরা হয়ে পড়েছেন দিশেহারা। সেনিহারী গ্রামের স্বাধীন দাস, উপেন দাস, মাইকেল দাস, শ্যামল দাস ও জোশেফ দাসের ০৬ টি শিশুই আক্রান্ত হয়েছে বলে তারা সাংবাদিকদের নিশ্চিত করেন। এখন উক্ত ডায়রিয়া রোগটি পানিবাহিত রোগ নাকি ছোঁয়াচে রোগ তা জানার জন্য এলাকাবাসী একটি শিশু মেডিক্যাল টিম উক্ত এলাকায় প্রেরণের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্র্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন। উক্ত এলাকায় সরকারিভাবে কোন স্বাস্থ্য সহকারী নেই বলে জানান এলাকাবাসী।

Leave A Reply

Your email address will not be published.