Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রূপগঞ্জে ঋণের টাকা পরিশোধ না করায় স্ত্রীকে ধরিয়ে দিল তার স্বামী

রূপগঞ্জ প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
রূপগঞ্জে ঋণের টাকা পরিশোধ না করায় স্ত্রীকে ধরিয়ে দিল তার স্বামী। ঘটনাটি ঘটেছে গত কাল বুধবার উপজেলার গোলাকান্দাইল সাওঘাট এলাকায় নাজির মিয়ার বাড়িতে।
স্থানীয়রা জানান, ভুলতা হোনাব এলাকার বিল্লাল মিয়ার ছেলে রুহুল আমিন (২৩)। তার স্ত্রী সালমা বেগম (২০) কে সঙ্গে নিয়ে সাওঘাট এলাকার নাজির মিয়ার বাড়িতে ভাড়া থেকে সাওঘাট স্টান্ড এলাকায় পান সিগারেটের ব্যবসা করে আসছিল। এদিকে স্ত্রী সালমা বেগম গোপনে (স্বামীকে না জানিয়ে) স্বামীর দোকান দেখিয়ে এলাকার বিভিন্ন জনের কাছ থেকে প্রায় ৬১ হাজার টাকা ঋণ করে। এক সময় সে পাওয়ানাদারদের চাপের মুখে ঋণের টাকা না দিয়ে আতœসাতের চেষ্টায় বাসা ছেড়ে পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হওয়ায় এলাকাবাসী রুহুল আমিনকে টাকার জন্য চাপ দিলে রুহুল আমিন স্ত্রী সালমা বেগমকে ধরে নিয়ে নাজির মিয়ার বাড়িতে রেখে পাওয়ানাদারদের খবর দেয়। এসময় পাওয়ানাদাররা টাকা আদায়ের চেষ্টা করলে রুহুল আমিন সুকৌশলে আবার তাদের বিরুদ্ধে দোকান চুরির অভিযোগ এনে স্থানীয় পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। তবে এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

Leave A Reply

Your email address will not be published.