Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রূপসায় ইয়াবা সহ আটক এক

রূপসা প্রতিনিধিঃরূপসায় ১৫ পিস ইয়াবা সহ তপু বালা (২৭)  নামের এক মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ । গত  ২৮ মার্চ রাত আনুমানিক ৯ টার দিকে উপজেলার ঘাট‌ভোগ ইউনিয়‌নের বলটি স্কুলের কাছ থেকে তাকে আটক করা হয়। আটককৃত তপু বালা  একই এলাকার মুকুল বালার  ছেলে। এ ঘটনায় এস আই টিপু সুলতান বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করেছে।

পুলিশ জানায়, গত ২৮ মার্চ রাত আনুমানিক ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বলটি স্কুলের সন্নিকটে এক অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত গ্রামের মুকুল বালার পুত্র তপু বালা (২৭) কে আটক করে তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা উদ্ধার করে। আটকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ১৫ পিচ ইয়াবা সহ আটক করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.