স্পোর্টস ডেস্কঃ গত মঙ্গলবার নিজেদের মাঠে অসাধারণ এক হ্যাটট্রিক করে শেষ আটের দ্বিতীয় পর্বে ভলফসবুর্গকে ৩-০ গোলে হারিয়ে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে তোলেন রোনালদো।
জার্মানির ক্লাবটির মাঠে প্রথম পর্বের ম্যাচটি ২-০ গোলে হেরেছিল রিয়াল। এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে একে নিয়ে এসেছে রিয়াল। ৩২ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৭৬; আর এক ম্যাচ বেশি খেলে ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা । ভলফসবুর্গের বিপক্ষে বেনজেমাকে বদলি করেছিলেন জিদান। আর গেতাফের বিপক্ষে বদলি করেন বেল, বেনজেমা দুজনকেই।
ম্যাচ শেষে জিদান বলেন, “আমরা করিম ও গ্যারেথকে বিশ্রাম দিয়েছি। কিন্তু রোনালদোকে নয়। সে ভালো খেলছিল এবং তাকে বিশ্রাম দেওয়ার কারণ দেখিনি।”গেতাফের বিপক্ষে শিষ্যদের পারফরম্যান্সে খুশি জিদান।“আমি তাদের নিয়ে খুব খুশি। কারণ, এটা খুব সহজ নয়।”