Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রৌমারীতে দোয়া মাহফিল, শোক র‌্যালী ও শোক সভা অনুষ্ঠিত

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল, শোক র‌্যালী ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র‌্যালী, শোক সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

শোক সভায বক্তব্য রাখেন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শেখ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,সদস্য প্রভাষক মজিবর রহমান,সাংগঠনিক সম্পাদক প্রভাষক ফজলুর হক,সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আজিজার রহমান,বন্দবেড় ইউপি সভাপতি আবু হানিফ মাস্টার, উপজেলা আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য আবু হোরায়রা,উপজেলা যুবলীগের সভাপতি হারুন আর রশিদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালমান ফারসি তুষার, রৌমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন প্রমূখ। এ সভায় আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহন করেন।

Leave A Reply

Your email address will not be published.