Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রৌমারীতে স্বামীর হাতে স্ত্রী খুন স্বামী আটক

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: রৌমারীতে যৌতুকের জন্যে শ্বাসরোধ করে মাজেদা খাতুন (৩০) নামের এক গৃহবধুকে হত্যা করা হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সামছুদ্দোহাকে আটক করেছেন পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে রৌমারী উপজেলার সীমান্ত ঘেঁষা ভুন্দুরচর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার সীমান্ত ঘেঁষা চরফুলবাড়ি গ্রামের মাজম আলীর মেয়ে মাজেদা খাতুন (৩০) এর সাথে পার্শ¦বর্তী গ্রামের বদিউজ্জামানের ছেলে সামছু দোহার বিয়ে হয়। তাদের ঘরে মাহবুব (৮) ও দোলেনা (৫) নামের দু’টি সন্তানও রয়েছে। বিয়ের পর তাদের সংসারে অভাব-অনটন লেগে থাকে। মাঝে মধ্যে যৌতুল লোভি স্বামী সামছুদ্দোহার যৌতুকের জন্য প্রায় শারীরিক নির্যাতন করে আসছিল। ঘটনার দিন প্রতিবাদের একপর্যায়ে স্বামী তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে এলাবাসী তাকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা.শাহনেওয়াজ তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ বিকেল ৪টার দিকে নিহতের লাশ উদ্ধার করে রৌমারী থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহতের মা মর্জিনা বাদি হয়ে রৌমারী থানায় মামলা দায়ের করেন।
নিহতের মা মর্জিনা অভিযোগ করে বলেন, যৌতুকের জন্য আমার মেয়ের ওপর প্রতিদিন নির্যাতন করত। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।
রৌমারী থানার ওসি (তদন্ত) রুহানী পিপিএম জানান, নিহতের স্বামীকে আটক করা হয়েছে এবং লাশ ময়না তদন্তের কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.