Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষীপুরে ট্রাক চাপায় এক ব্যবসায়ী নিহত

লক্ষীপুর প্রতিনিধি: লক্ষীপুরে ট্রাক চাপায় কবির হোসেন (৩০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার জকসিন বাজারে এ দূর্ঘটনা ঘটে। নিহত কবির লক্ষীপুর পৌরসভার শাহপুর এলাকার কালা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় মাছ ব্যবসায়ী কবির হোসেন ঘটনাস্থলে রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
লক্ষীপুর সদর থানার ডিউটি অফিসার এসআই আরিফুর রহমান জানান, দূর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হয়েছে। তবে ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.