Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষ্মীপুরের চাঁদখালি এ.রব উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

loksmipur
বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ

লক্ষীপুর প্রতিনিধি: লক্ষীপুর সদর উপজেলা ১৫ নং লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালি এ রব উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ অনুষ্ঠান গতকাল রবিবার বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি সভাপতি মমিন উল্ল্যা পাটোয়ারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৫ নং লাহারকান্দি ইউনিয়ন আ.লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব শফিক উল্ল্যা মিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী হুমায়ুন কবির, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অবিভাবকবৃন্দ। ক্রীড়া ও অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ।
পরে ক্রীড়া অনুষ্ঠানের অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। ক্রীড়া পরিচালনা সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সভ আব্দুর রব হেলাল, হারুনুর রশিদ, অরুন চন্দ্র দেব নাথ।
উল্লেখ্য যে, বিদ্যালয়টি ১৯৬৭ সালে স্থাপিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত প্রায় অর্ধশতক বছর অত্যন্ত সুনামের সাথে বিদ্যালয়টি শিক্ষাকার্যক্রম পরিচালনা করে আসছে।

Leave A Reply

Your email address will not be published.