Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষ্মীপুরে অবরোধ সমর্থনে ঝটিকা মিছিল; ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি:
দেশব্যাপী টানা অবরোধের ১৬তম দিনে লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ঝটিকা মিছিল করেছে অবরোধ সমর্থনকারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের বাজারস্থ কলেজ রোডে গত কাল সকাল সাড়ে ৮টার দিকে অবরোধ সমর্থনকারীরা একটি ঝটিকা মিছিল বের করে। ওই সময় মিছিল থেকে ককটেলের বিস্ফোরণ ঘটায় অবরোধ সমর্থনকারীরা। এরপর ঝর্ণা ফার্মেসির সামনে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে তারা। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে অবরোধকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ আগুন নিভায় এবং পরিস্থিতি সামাল দেয়।
এর আগে শনিবার সন্ধ্যার পর থেকে শহরের দক্ষিণ তেমুহনী, মিয়া রাস্তার মাথা ও দক্ষিণ কালি বাড়ি এলাকায় চোরাগুপ্তভাবে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় অবরোধ সমর্থনকারীরা।
লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, অবরোধ সমর্থনকারীরা চোরাগুপ্তভাবে নাশকতার চেষ্টা করে। তবে নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.