Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুরে গৃহবধুকে হত্যার অভিযোগ

রুবেল হোসেন, লক্ষ্মীপুর: পুরে রায়পুরে যৌতুকের দাবিতে লাকী আক্তার (২৮) নামের এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও স্বাশুড়ির বিরুদ্ধে। শুক্রবার রাত ৯ টার দিকে পৌর শহরের ২নং ওয়ার্ডের মোল্লার হাট এলাকার স্বামীর বাড়ীতে এঘটনায় ঘটে। তবে নিহতের স্বামী জাহাঙ্গীর দাবি করেন, পারিবারিক কলহের জের ধরে তার মায়ের সাথে কথা কাটাকাটি হলে সন্ধ্যায় পরিবারের সবার অগোচরে গিয়ে বিষপানে আত্মহত্যা করে তার স্ত্রী। নিহত লাকী উপজেলার পূর্ব পানপাড়া এলাকার মৃত তছলিমের মেয়ে।
নিহতের ভাই মাসুদ ও চাচা সহিদ মেম্বার বলেন, প্রায় ৮ বছর আগে পারিবারিক ভাবে মেয়েটির বিয়ে হয়। পরে লাকীর বাবা মারা যাওয়ার পর থেকে স্বামীর বাড়ীর লোকজন প্রায় সময় যৌতুকের জন্য তাকে খুব নির্যাতন করতো। সর্বশেষ লাকীকে শুক্রবার সন্ধ্যায় পরিকল্পিত ভাবে হত্যা করে মুখে বিষ দিয়ে আত্মহত্যার প্রচার করে স্বামী ও স্বাশুড়ি।
রায়পুর থাকান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, রাতেই পুলিশ তার লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লক্ষ্মী পুর সদর হাসপাতালে প্রেরণ করে। এসময় লাশের পাশ থেকে একটি বিষের বোতলও উদ্ধার করে হয়েছে। প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিষপান করেই আত্মহত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে আইনগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.