Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষ্মীপুরে গৃহবধূ হত্যাকারীদের বিচারের দাবীতে সংবাদ সন্মেলন

Lakshmipur Songbad-Sommalam Pic 16.05.2016 (1) copyরুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস (২৫) নামের এক গৃহবধূ হত্যাকারীদের বিচারের দাবীতে সংবাদ সন্মেলন করেছে নিহতের পরিবার। আজ মঙ্গলবার বেলা ১১টায় পৌর শহরের সমসেরাবাদ এলাকায় নিহতের বাবার বাড়িতে সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।
এসময় সংবাদ সন্মেলনে নিহতের মা রোকেয়া বেগম জানান, ৭ বছর পূর্বে পাশ্বেবর্ত্তী লামচরী গ্রামের আব্দুল মন্নানের ছেলে বেলালের সাথে পারিবারিক ভাবে ফেরদৌসর বিবাহ হয়। বিয়ের পর থেকে শ্বাশুড়ি ছায়েরা খাতুন, ননদ হালিমা, খাতিজা ও রেখা যৌতুকের দাবীতে ফেরদৌসিকে নির্যাতন করতো। গত শনিবার (৩০ এপ্রিল) দুপুরে শ্বশুর বাড়ির লোকজন গৃহবধু জান্নাতুল ফেরদৌসিকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখে এবং পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তার শ্বশুর বাড়ির লোকজন অপপ্রচার করে।
তিনি অভিযোগ করে আরো জানান, আমার মেয়ে ফেরদৌসি আত্মহত্যা করে নাই। তাকে হত্যার পর তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। আমি এই হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবী করেন।
এসময় সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন, পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিলর মহম্মদ আলী, গন্যমান্য বক্তিবর্গ ও বিভিন্ন ইলোকট্রনিক্র ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিতবুন্দ।
উল্ল্যেক্ষ, গত শনিবার (৩০ এপ্রিল) দুপুরে শ্বশুর বাড়ির লোকজন গৃহবধু জান্নাতুল ফেরদৌসিকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে শ্বশুর বাড়ির লোকজন অপ্রচার করে। এ ঘটনার পর থেকে শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.