Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষ্মীপুরে চা দোকানীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে গোলাম মাওলা (৩২) নামে এক চা দোকানীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত কাল সকাল ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কশিপুর গ্রামের কাজি বাড়ির সুপারী বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। গোলাম মাওলা পার্শ্ববর্তী নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সোবাহানপুর গ্রামের চৌকিদার বাড়ির মনু মিয়ার পুত্র। সে সোবাহানপুর বাজারের চা দোকানদার বলে জানায় স্থানীয়রা। এলাকাবাসী জানায়, বাড়ি সংলগ্ন লক্ষ্মীপুরের কাশিপুরের একটি বাগানের সুপারী গাছের সাথে গোলাম মাওলার লাশ বাঁধা অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশ খবর দেয়। দত্তপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মো. জামাল উদ্দিন জানান, গোলাম মাওলাকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

Leave A Reply

Your email address will not be published.