Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষ্মীপুরে ডেসটিনির এমডি এবং চেয়ারম্যানের মুক্তির দাবিতে আলোচনা সভা

Lakshmipur Destiny Pic 05.03.2016 (1)রুবেল হোসেন, লক্ষ্মীপুর: দক্ষিণ এশিয়ার নেটওয়ার্ক মাকেটিং এর জনক ও ডেসটিনি ২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. রফিকুল আমিন ও চেয়ারম্যান মো. হোসাইনের মুক্তির দাবি জানিয়েছেন লক্ষ্মীপুরে ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম। আজ শনিবার দুপুরে শহরের দক্ষিণ তেমুহনীস্থ একটি পার্টি সেন্টারে লক্ষ্মীপুর জেলা ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরামের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠানে বক্তারা এ দাবি জানান।
সংগঠনটির জেলা শাখার সভাপতি মাসুদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরামের রংপুর বিভাগীয় প্রধান ও কেন্দ্রীয় সদস্য মোঃ শরীফুল ইসলাম গাজী। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় প্রধান এইচ এস মামুন হোসেন ও কুমিল্লা বিভাগীয় প্রধান শিমুল গুপ্তসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এ সময় বক্তরা বলেন, গত ৪ বছর ধরে অনাহারে-অর্ধাহারে ডেসটিনিরি ডিস্টিবিউটররা খেয়ে না খেয়ে জীবন যাপন করছে। মানবেতর এ জীবন যাপন থেকে মুক্তি পেতে সরকারের নিকট ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমিন ও চেয়ারম্যান মো. হোসাইনের মুক্তির দাবি জানান তারা।

Leave A Reply

Your email address will not be published.