Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধে ডাকাত গুলিবিদ্ধ, দুই পুলিশ আহত, অস্ত্র ও গুলি উদ্ধার

pic (2)রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় হারুন নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। সোমবার গভীর রাতে উপজেলার কাশীনগর গ্রামের খোয়াদ মাষ্টার ব্রিজ এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এসময় উষাতন চাকমা ও নেছার আহম্মদ নামে পুলিশের দুই সদস্য আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি এলজি, ৬ রাউন্ড গুলি, দুটি রামদা ও একটি কিরিচ উদ্ধার করে।
হারুন রামগঞ্জ উপজেলার কাশিনগর গ্রামের শরবত আলীর ছেলে ও দুই কন্যা সন্তানের জনক বলে জানা যায়। গুলিবিদ্ধ হারুনকেলক্ষ্মীপুর সদর হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে। তার ডান পায়ের হাটুর নিচে গুলির চিহ্ন রয়েছে। আহত দুই পুলিশ সদস্যও একই হাসপাতালে চিকিৎসা নেন।
পুলিশ জানায়, রাতে রামগঞ্জ উপজেলার কাশীনগর গ্রামে একদল ডাকাত অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে কয়েকরাউন্ড গুলি ছোঁড়ে। এতে হারুন নামের এক ডাকাত গুলিবিদ্ধ এবং দুই পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে দুটি এলজি, ৬ রাউন্ড গুলি, দুটি রামদা ও একটি কিরিচ উদ্ধার করা হয়। আহত ডাকাত ও পুলিশ সদস্যের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, গুলিবিদ্ধ ডাকাত সদস্য হারুন দুটি ওয়ারেন্টভুক্ত মামলার পলাতক আসামি।

Leave A Reply

Your email address will not be published.