Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুরে রাজমহল ও মক্কা হোটেলের ১ লাখ টাকা জরিমানা

Lakshmipur Rajmohol Picরুবেল হোসেন, লক্ষ্মীপুর: ভেজাল যুক্ত ও বাশি খাবার পরিবেশনসহ বিভিন্ন অভিযোগে লক্ষ্মীপুরের রাজমহল ও মক্কা খাবার হোটেলের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রম্যমান আদালতে সোমবার বিকেলে এ জরিমানা করা হয়।
জানা যায়, ভেজাল যুক্ত ও বাশি খাবার পরিবেশনসহ বিভিন্ন অভিযোগে জেলা শহরের প্রধান ডাকঘর সংলগ্ন রাজমহল হোটেলের ৯০ হাজার ও দক্ষিন তেমুহনী পেট্রোলপাম্প এলাকার মক্কা হোটেলের ১০ হাজার টাকা জারমানা করে ভ্রাম্যমান আদালত। এছাড়া রাজমহল হোটেলে ভিআইপি কেবিন নামে প্রত্যেক খাবার থেকে ১০ টাকা বেশি করে হাতিয়ে নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজালযুক্ত খাবার পরিবেশনসহ বিভিন্ন অভিযোগে দুটি খাবার হোটেলের জরিমানা করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.