Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে ছয় দিনের সফরে আজ লন্ডনে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-০০১) স্থানীয় সময় ৩ টা ৪৭ মিনিটে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার আবদুল হান্নান, বাংলাদেশ মিশনের উচ্চ পদস্থ কর্মকর্তা এবং বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

বিমানযাত্রাকালে প্রধানমন্ত্রী যাত্রী লাউঞ্জে ঘুরে ঘুরে ইউরোপগামী যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশীরা আগামী ১৪ জুন বিভিন্ন ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সাফল্য বিশেষ করে সম্প্রতি ভারতের সঙ্গে স্থল সীমান্ত চুক্তির সমাধানে সাফল্য অর্জনের জন্য তাঁকে সংবর্ধনা দিবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৮ জুন দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.