Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লবণের বহুমুখি গুন! জেনে নিন ব্যবহার

বিডিপত্র ডেস্ক: লবণ ছাড়া খাবারের স্বাদ আসে না। কিন্তু লবণ শুধু খাবারের স্বাদ ও গুণই বাড়ায় না। আরও অনেক কাজেই লাগে। গৃহস্থালির পরিষ্কার-পরিচ্ছনতা বজায় রাখতেও লবণ আবশ্যক। এছাড়া রূপচর্চার পাশাপাশি লবণের আরও বিভিন্ন ব্যবহার দৈনন্দিন নানা সমস্যার সমাধান করতে পারে দ্রুত। লবণের ভিন্ন কিছু ব্যবহার নিয়েই আজকের আয়োজন।

  • ডিম সেদ্ধ করার পানিতে ১ চা চামচ লবণ দিন। ডিমের খোসা দ্রুত ছাড়াতে পারবেন।
  • এক কার্টন দুধে এক চিমটি লবণ দিলে দীর্ঘদিন তা ভালো থাকবে।
  • বেকিং সোডার সাথে লবণ মিশিয়ে টুথপেস্ট হিসেবে ব্যবহার করুন। দূর হবে দাঁতের হলদে দাগ।
  • ফুলদানির ভেতরের অংশ পরিষ্কার করার জন্য লবণ-পানি দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিন। তারপর সাবান পানি দিয়ে পরিষ্কার করুন।
  • হাত থেকে পেঁয়াজ বা রসুনের গন্ধ দূর না হলে ভিনেগারের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে হাত ধুয়ে নিন।
  • সবুজ শাকসবজি সেদ্ধ করার সময় পানিতে এক চিমটি লবণ দিন। শাকসবজির রং নষ্ট হবে না।
  • লোহার পাত্র পরিষ্কার না হলে লবণ ছিটিয়ে শুকনা কাপড় দিয়ে ঘষে মুছে নিন।
  • স্টেক তৈরির সময় প্রচুর পরিমাণে তেল বা মাখনের পরিবর্তে ১ চা চামচ মোটা দানার লবণ দিন। সুস্বাদু স্টেক তৈরি হয়ে যাবে।
  • কাটিং বোর্ড পরিষ্কার করার জন্য লবণের সঙ্গে লেবুর রস মিশিয়ে ঘষে নিন।
  • কুসুম গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে মাউথওয়াশ হিসেবে ব্যবহার করতে পারেন।
  • রূপা অথবা তামার আসবাব-অলঙ্কার পরিষ্কার করার জন্য ভিনেগার ও লবণের মিশ্রণ ঘষুণ প্রথমে। তারপর পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিন। আগের মতোই ঝকঝকে হয়ে যাবে।
  • কাপ থেকে চা অথবা কফির দাগ উঠতে না চাইলে ১ চা চামচ লবণ ও ১ চা চামচ ভিনেগার দিন। কয়েক ঘণ্টা রেখে তারপর কাপ পরিষ্কার করুন। দূর হবে দাগ।
  • অলিভ অয়েলের সঙ্গে লবন মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। এটি ত্বকের মরা চামড়া দূর করবে।
  • কুসুম গরম পানির সঙ্গে লবণ মিশিয়ে চুলে স্প্রে করুন। উজ্জ্বল হবে চুল। এছাড়া মাথার ত্বকে লবণ ম্যাসাজ করে কিছুক্ষণ পর ধুয়ে ফেললে খুশকি দূর হয়ে যাবে।

Leave A Reply

Your email address will not be published.