Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লাইলী চরিত্রে রুনা খান

runa khanভিন্ন ঘরানার শিল্পী হিসেবে রুনা খান এরই মধ্যে ছোট পর্দায় নিজেকে প্রমাণ করেছেন। শিল্পীসুলভ আচরণ ও অভিনয়শৈলীর জন্য আসাদুজ্জামান নূর ও সারা যাকেরের ইচ্ছায় দীর্ঘ এক যুগ পর ‘দেওয়ান গাজীর কিসসা’র মঞ্চায়নে লাইলী চরিত্রে অভিনয় করছেন রুনা খান।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেগুন বাগিচার শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন হবে। এর আগে লাইলী চরিত্রে সারা যাকের, নিমা রহমান ও বিপাশা হায়াত অভিনয় করলেও এই প্রথম এই চরিত্রে অভিনয় করছেন রুনা খান।

নাগরিক নাট্য সম্প্রদায়ের নাটক ‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকের রূপায়ন করছেন আসাদুজ্জামান নূর। ২০০৫ সালে রুনা খান সর্বশেষ খালেদ খানের নির্দেশনায় ‘কাল সন্ধ্যা’ নাটকে অভিনয় করেছিলেন। দীর্ঘ দশ বছর পর শুক্রবার আবারও মঞ্চে অভিনয় করবেন তিনি।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.