Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লামায় পাহাড় ধ্বসে ৭ জনের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের লামায় পাহাড় ধ্বসে সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। শুক্রবার রাত সাড়ে তিনটায় উপজেলার হাসপাতাল পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন,  রোজিনা আক্তার (৩০), মো: সাগর (১৪), মো: সাজ্জাত হোসেন (৫), অামেনা বেগম (৩৯), মো: বশির (৬৫) ও তার স্ত্রীসহ অন্য আরেকজন।

লামা থানার ওসি সিরাজুল ইসলাম জানান, প্রবল বর্ষণের কারণে পাহাড় ধ্বসের এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুইজন নিখোঁজ রয়েছেন। ঘটনার সময় সকলেই ঘুমন্ত ছিলেন। হতাহতেদের উদ্ধারে দমকল বাহিনী কাজ শুরু করেছে বলে জানান তিনি

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.