Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালমনিরহাটের হাতীবান্ধায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

জাহাঙ্গীর আলম রিকো: লালমনিরহাটের হাতীবান্ধায় গড্ডিমারী ইউনিয়নের বন্যা পরবর্তী সময়ে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করে স্থানীয় সংসদ মোতাহার হোসেন এমপি।
গড্ডিমারী ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ডাঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থানীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌলশী অজয় কুমার সিংহ, বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, গড্ডিমারী ইউনিয়নের মহিলা আওয়ামীলীগের সভানেত্রী এলিজা বেগম, ইউপি সদস্যদের মধ্যে খলিলুর রহমান ও আঃ লতিফ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, যারা এখনো নৌকার চরতে পারেন নাই, তারা নৌকায় চরেন। তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেন ত্রাণের কোন অভাব হবে না। উলে­খ্য, গড্ডিমারী ইউনিয়নে বানভাসী ৬’শ পরিবারের মাঝে ৬ মেঃ টন চাউল বিতরণ করেন।

Leave A Reply

Your email address will not be published.