Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালমনিরহাটে ছুরিকাঘাতে ঔষধ ব্যবসায়ী খুন

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের এয়ারপোর্ট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে একরামুল হক নয়ন(৩২) নামে এক ঔষধ ব্যবসায়ী খুন হয়েছেন। এ ঘটনায় ৫ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। বুধবার(২০মে) সকাল সাড়ে ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নয়ন।

নিহত ঔষধ ব্যবসায়ী নয়ন লালমনিরহাট শহরের নর্থ বেঙ্গল মোড় এলাকার মৃত আছের আলীর ছেলে এবং নর্থ বেঙ্গল মোড়ের আলিপ মেডিকেল স্টোরের মালিক।

পুলিশ  জানায়, মঙ্গলবার (১৯মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মনোয়ারা ক্লিনিকের এক কর্মীকে মোটর সাইকেল যোগে মহেন্দ্রনগর ইউনিয়নের আমবাড়ী গ্রামে পৌঁছিয়ে দেন নয়ন। ফেরার পথে লালমনিরহাট রংপুর মহাসড়কের এয়ারপোর্ট এলাকায় ছিনতাইকারীরা তার গতিরোধ করে ধারালো দা দিয়ে কুপিয়ে মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে নয়টায় তিনি মারা যান।

এ ব্যাপারে লালমনিরহাট সদর থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে পিয়ারুল ইসলাম(৩৫), সাকিলুর রহমান(৩৮), মমিনুর ইসলাম(২৯), ইশা মিয়া(৪০) ও মজনু মিয়া (৩৫) নামে পাঁচ ছিনতাইকারীকে আটক করেছে। পুলিশ তাদের নিকট হতে ছিনতাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে।

লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (সার্কেল) আদিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় রাতেই পাঁচ জনকে আটক করা হয়েছে। বাকীদের গ্রেফতারে পুলিশ অভিযান চলছে।

Leave A Reply

Your email address will not be published.