Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লালমনিরহাটে নদীতে মাছ ধরতে এসে জেলের মৃত্যু

LALMONIRHAT NEWS  05

হাতীবান্ধা সংবাদদাতা : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া সানিয়াজান নদীতে মাছ ধরতে এসে শুমার আলী (৫৫) নামে এক জেলে মারা গেছে। শুমার আলী লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের আরাজী শেখ সুন্দর এলাকার মৃত.দেলবার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী অপর জেলে নাজির হোসেন বলেন, বুধবার দুপুর ১২টার সময় বাউরা বাজারের পাশে সানিয়াজান নদীতে ঝাকি জাল দিয়ে মাছ ধরার সময় হঠাৎ শুমার আলী অসুস্থ্য হয়ে পড়ে। অসুস্থ্য অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসার পথে বাউরা বাজার নামক স্থানে তার মৃত্যু ঘটে। এ সময় উপস্থিত জনতা মৃত্যুর ঘটনাটি প্রত্যক্ষ করেন।

সানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েতউল্লাহ মাছ ধরতে গিয়ে শুমার আলীর মৃত্যুর বিষয়টি স্বীকার করেছেন।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.