Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালমনিরহাটে পুলিশ-বিজিবি‘র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Lalmonirhat  BGB-Police Pic-01

জাহাঙ্গীর আলম রিকো, লালমনিরহাট: লালমনিরহাটে পুলিশ ও বিজিবি‘র উদ্যোগে পৃথকভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে জেলার পাটগ্রাম উপজেলার কুচলীবাড়ি ইউনিয়নে শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মোস্তাফিজুর রহমান। এসময় বিজিবির রংপুর-৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক সৈয়দ আবদুল্লাহসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে লালমনিরহাট পৌরসভার খোর্দ্দসাপটানা সরকারি পৌর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় দেড় শতাধিক গরীব পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন লালমনিরহাট পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, সহকারী পুলিশ সুপার সার্কেল সোহরাওয়ার্দী, সদর থানার ওসি এএইচএম মাহফুজুর রহমান, ঢাকাস্থ আপন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ আফতাবুজ্জামান, প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.