Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লালমনিরহাটে মুখোমুখি ট্রেন সংঘর্ষের ঘটনায় স্টেশন মাস্টারসহ বরখাস্ত ২

কালীগঞ্জ প্রতিনিধি, লালমনিরহাট : লালমনিরহাটের কাকিনা স্টেশনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় স্টেশন মাস্টারসহ দু’জনকে বরখাস্ত করা হয়েছে। সকালে লালমনিরহাট-বুড়িমারী রুটে কালীগঞ্জ উপজেলার কাকিনা স্টেশনে ক্রসিংয়ের সময় লালমনিরহাটগামী যাত্রীবাহী একটি লোকাল ট্রেনের সঙ্গে বুড়িমারীগামী একটি কমিউটার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়ে। এ সময় তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামতে গিয়ে অন্তত ৩০ জন আহত হন। এক পর্যায়ে স্টেশনে ভাংচুর করে বিক্ষুব্ধরা। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বিভাগীয় ট্রাফিক সুপারিনটেনডেন্ট মুস্তাফিজুর রহমানকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে দুই দিনের মধ্য তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, দায়িত্বে অবহেলার জন্য কাকিনা স্টেশন মাস্টার আছির উদ্দিনসহ দু’জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.