Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লালমনিরহাটে শিশু ইব্রাহিম হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

lalজাহাঙ্গীর আলম রিকো, লালমনিরহাট: পারিবারিক কলহের জেরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামে গত শনিবার (০২/০৪/১৬) গভীর রাতে নবম শ্রেনীর ছাত্র ইব্রাহিম (১৪) কে শ্বাসরোধে হত্যা করে খালু নান্নু মিয়া। ওই রাতেই নান্নু মিয়া নিহত ইব্রাহিমের ছোট ভাই আবু বক্কর ও তার দাদি জোবেদা বেগম ওরফে ধওলী কেও শ্বাসরোধে হত্যার চেষ্টা করেছিল কিন্তু তারা প্রাণে বেঁচে যান। আবু বক্কর কিছুটা সুস্থ্য হলেও তার দাদি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরেরদিন রবিবার নিহত ইব্রাহিমের বাবা দেলোয়ার হোসেন বাদি হয়ে হাতীবান্ধা থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার নওদাবাস থেকে নান্নু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। হাতীবান্ধার থানার ওসি আব্দুল মতিন প্রধান জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যাকান্ডটি ঘটেছিল। মামলার প্রধান আসামী নান্নু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিঞ্জাসাবাদ করা হচ্ছে। দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে। অন্য আসামীদেরও ধরার চেষ্টা চলছে।

Leave A Reply

Your email address will not be published.