Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালমনিরহাটে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

download (24)

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট সদর উপজেলার সেলিম নগরে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৫জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন।
মঙ্গলবার দুপুর ১ টার দিকে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের সেলিম নগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের শীববাড়ি গ্রামের অটো রিক্সা চালক ফারুক(৪৫), তার মা জোবেদা বেগম(৭০), স্ত্রী আনোয়ারা (৪০), ভাতিজি পারুল (৩৫) পারুলের মেয়ে লাম্বি আক্তার(১২)। তাদের সবার বাড়ি লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে কুড়িগ্রামগামী একটি বাস লালমনিরহাট সদর উপজেলার সেলিমনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক শিশু ও এক মহিলাসহ তিনজন মারা যান। আহত অপর দুই অটোরিক্সা যাত্রীকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে তারা সেখানেই মারা যান।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এএইচএম মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতরা কুড়িগ্রামে থাকা আত্মীয়র বাড়ি থেকে নিজেদের বাড়ি ফিরছিলেন। তারা সকলেই একই পরিবারের সদস্য।

Leave A Reply

Your email address will not be published.