Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালমনিরহাট কালীগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণ

কালীগঞ্জ প্রতিনিধি, লালমনিরহাট:
লালমনিরহাট কালিগঞ্জে ১৪ বছরের এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ করেছে স্থানীয় কিছু বখাটে। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে এবং এক ধর্ষককে আটক করা হয়েছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ ফেব্র“য়ারি স্কুলের টিফিনের সময় আক্রান্ত স্কুলছাত্রী স্কুল থেকে বের হলে বখাটে মসিউর রহমানসহ তার সাঙ্গ পাঙ্গরা তাকে জোরপূর্বক অটোরিকশায় করে তুলে নিয়ে যায় এবং টানা ৪ দিন আটকে রেখে তার উপর পৈশাচিক নির্যাতন চালায়।
গত ৬ ফেব্র“য়ারি আদিতমারী উপজেলার মদতী ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার গোলজার হোসেন ও ঐ এলাকার কয়েকজনসহ সাপ্টাবাড়ি ইউনিয়নের জুমুরটারি থেকে ধর্ষক মসিউর রহমানের পিতা মোহাম্মদ আলীর বাড়ি থেকে ধর্ষিতাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গত ৬ ফেব্র“য়ারি এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা নং-৭২১৫ করা হয়। এরপর গত ১০/২/১৫ তারিখে মদাতী ইউনিয়নের ভোটমারী থেকে ব্রাক কর্মকর্তা মো. সালাহ উদ্দিন মিঞা ও এএনএল শাহাজাহান ও এলাকাবাসীসহ ধর্ষক মসিউরকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনছুর আহম্মেদ জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ধর্ষক মসিউরকে গ্রেফতার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই মাহমুদুজ্জামান জানান, ধর্ষক মসিউর একজন নারী পাচারকারী। তাকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Leave A Reply

Your email address will not be published.