Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালমনিরহাট পাটগ্রামে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন

পাটগ্রাম(লালমনিরহাট)প্রতিনিধি: উত্তরবঙ্গের ৭ (সাত) টি জেলার বেকার নারী ও পুরুষদের কর্ম সংস্থান নিশ্চিত করনের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ রবিবার লালমনিররহাট্ জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৩ (তিন) ওয়ার্ডের ২৫ (পচিশ) জন বেকার নারী ও পুরুষদের ঐ ওয়ার্ডে অবস্থিত দেবত্তর বামনদল সরকারী প্রাথমিক বিদ্যালয় ১০ (দশ) দিন ব্যাপি নার্সারী ,গাভি পালন ও মৎস চাষ প্রশিক্ষন কর্মশালার শুরু হয়েছে। এ প্রশিক্ষন চলবে সকাল ১১ টা থেকে দুপুর ০১.০০ টা পর্যন্ত। উক্ত প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটগ্রাম যুব উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্রর সুপারভাইজার আব্দুল মজিদ, প্রশিক্ষক মোঃ আব্দুল জলিল। এছাড়াও উপস্থিত ছিলেন যুবলীগের বুড়িমারী ইউনিয়ন সভাপতি মতিয়ার রহমান , ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি, শেখ রাসেল, সাধারন সম্পাদক জাকির হোসেন এ্যাপোলো প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.