Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লিবিয়ায় অবৈধপথে ইউরোপগামী ৭৫০ জন অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক:   লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে অবৈধপথে ইউরোপগামী ৭৫০ জন অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার মানব পাচারকারীদের এক গোপন আস্তানা থেকে তাদের আটক কার হয়। আটককৃতরা সবাই সোমালিয়া ও ইরিত্রিয়ার নাগরিক বলে জানিয়েছে লিবীয় পুলিশ।

গত কয়েকমাসে ভাগ্য উন্নয়নে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী আফ্রিকান নাগরিক অবৈধপথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যেতে চেষ্টা করে। এদের মধ্যে অনেকেই সাগরে ডুবে প্রাণ হারিয়েছে।

জাতিসংঘের হিসেব মতে ২০১৫ সালে এক লাখেরও বেশি অবৈধ অভিবাসী সমুদ্র পথে পার হয়ে ইটালি ও গ্রিসে আশ্রয় নিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.