Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শতাব্দীর সেরা বিয়ে!

আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি তার শৈশবের বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জোকে বিয়ে করেছেন। শুক্রবার মেসির নিজ শহর রোজারিওর এক বিলাসব্হুল হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিশ্বফুটবলে অন্যতম সেরা জুটি মেসি আর আন্তোনেল্লা। থিয়াগো ও ম্যাতিউ নামে দুই সন্তান আছে তাদের। আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমে মেসি-আন্তোনেল্লার এ বিয়েকে আখ্যা দেয়া হয়েছে ‘শতাব্দীর সেরা বিয়ে’ ও ‘বছরের সেরা বিয়ে’ হিসেবে।

মেসির সতীর্থরাসহ বিয়ে আমন্ত্রিত ছিলেন ২৬০ জন অতিথি। ছিলেন লুইস সুয়ারেজ, নেইমার, জেরাড পিকে এবং তার স্ত্রী পপগায়িকা শাকিরা। বিয়ের অনুষ্ঠানস্থলের নিরাপত্তা নিশ্চিতে শতাধিক পুলিশ মোতায়েন করা হয়। সূত্র : বিবিসি

Leave A Reply

Your email address will not be published.