Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শার্শায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু

বেনাপোল প্রতিনিধি:
শার্শায় সড়ক দুর্ঘটনায় সোমবার সন্ধ্যায় এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে রাজনগর গ্রামের মমিনুর রহমানের মেয়ে। শার্শা থানার এসআই সজিব দত্ত জানান, সুমাইয়া খাতুন (৮) নামে এক স্কুলছাত্রী সন্ধ্যার দিকে যশোর-বেনাপোল সড়কের শ্যামলাগাছি নামক স্থান দিয়ে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকাগামী (ঢাকা মেট্রো ট ১১-২০২২ নাম্বারের) একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। সে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। তার মৃত্যুর খবর শুনে সহপাঠীরা ঘটনাস্থলে ছুটে এসে কান্নায় ভেঙ্গে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

Leave A Reply

Your email address will not be published.